প্রিন্ট এর তারিখঃ Jul 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আতিয়ার রহমান, শিক্ষার মানোন্নয়নে নতুন স্বপ্ন

মো: মোঃ আতিয়ার রহমান সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ৮৪ নং বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও গুণগত মানোন্নয়নে নতুন নেতৃত্ব হিসেবে সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেছেন স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ আতিয়ার রহমান।
নবগঠিত এই কমিটির মাধ্যমে বিদ্যালয়ে এক নতুন যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। সভাপতির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ মাসুদ রানা ও মোছাঃ শান্তনা আক্তার মুন্নী।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোঃ আতিয়ার রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, "বংখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আধুনিক ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সৃজনশীল ও সহ-শিক্ষা কার্যক্রমে আরও আগ্রহী করে তুলতে আমি ম্যানেজিং কমিটির সকল সদস্য এবং অভিভাবকদের সা
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪